মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা
রাজধানীর তেজগাঁও এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের হত্যায় অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তেজগাঁও থানায় এ মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন। ....
